ও
মানুষ আর কত
সুজন নীল
সব
কিছু ঠিক রবে
শুধু সত্যি মিথ্যে
হয়ে যাব তুমি আমি ।
বুক ভরে শ্বাস নেওয়াটা
মানুষ কি বুঝেছে
কতটা দামী?
শুধু সত্যি মিথ্যে
হয়ে যাব তুমি আমি ।
বুক ভরে শ্বাস নেওয়াটা
মানুষ কি বুঝেছে
কতটা দামী?
ও
মানুষ নাকি এখনো আলসেমী?
আর কত আর কত!
তোমার আঘাতে আঘাতে
পৃথিবীর যত ক্ষত
ফিরিয়ে দিবে সে আঘাত
মনে রেখ নিজের মত।
আর কত আর কত!
তোমার আঘাতে আঘাতে
পৃথিবীর যত ক্ষত
ফিরিয়ে দিবে সে আঘাত
মনে রেখ নিজের মত।
এখনো
কি অবুঝ?এখনো কি কাঁচা?
বুঝলেনা বুঝি এক হয়ে গেছে মরা আর বাঁচা।
ও মানুষ আর কত আর কত
বুঝবে কি সেদিন হবে যেদিন পূর্ণ কোটির শত?
ও মানুষ আর কত আর কত???
বুঝলেনা বুঝি এক হয়ে গেছে মরা আর বাঁচা।
ও মানুষ আর কত আর কত
বুঝবে কি সেদিন হবে যেদিন পূর্ণ কোটির শত?
ও মানুষ আর কত আর কত???

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন